তৃণমূল বাংলায় তৃতীয়বার ক্ষমতায় আসবে, বললেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান - The News Lion

তৃণমূল বাংলায় তৃতীয়বার ক্ষমতায় আসবে, বললেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান




দি নিউজ লায়ন ; বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন  দুই  নম্বর ব্লকের ষড়রং নুর আলম ক্লাবের উদ্যোগে ক্রিকেটখেলার আয়োজন করা হয়।ওই অনুষ্ঠানে যোগদান করেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান। তিনি ক্রিকেট খেলার মাঠে গিয়ে ব্যাট করে ক্রিকেট খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ওই অনুষ্ঠানে দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান তার ভাষণে বলেন রাজ্যের বিভিন্ন ক্লাবগুলিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য করেছিলেন, তখন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি তার তীব্র সমালোচনা করেছিল ,বলেছিল ওই টাকা নিয়ে ক্লাব গুলি ফুর্তি করবে কোন উন্নয়নের কাজ করবে না  কিন্তু তাদের ধারণা যে ভুল তা প্রমাণ করলো এই ক্লাব।


এই ক্লাব যেমন  অসহায় মানুষের পাশে থাকে, তেমনি লকডাউন এর সময় মানুষের পাশে থেকে সাহায্য করেছে। সেইসঙ্গে এলাকার যুব সমাজকে সমাজের মূল স্রোতে ফিরে আনার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। যার মধ্যে এই এলাকার যুবকেরা যাতে কেউ নেশা করে অশান্তি সৃষ্টি করতে না পারে তার জন্য মদ বিক্রি করা বন্ধ করে দিয়েছে। সেই সঙ্গে যুবকদের খেলার মাঠে নিয়ে গিয়ে তাদের খেলা ধুলা করার জন্য উৎসাহ দেওয়ার ব্যবস্থা করেছে। তাই তিনি বলেন রাজ্যের ক্লাবগুলিকে আগামী দিনেও তারা সাহায্য করবেন। ওই ক্লাবকে তিনি সাহায্য করার আশ্বাস দেন।


 তিনি বলেন যুবসমাজ কোনদিন ভুল পথে যেতে পারে না, তাদের একশ্রেণীর মানুষ ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই যুবসমাজকে সমাজের মূল স্রোতে রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলিকে টাকা দিয়েছে। তিনি বলেন মানুষের আশীর্বাদে বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার ভাষণে বলেন কোন অশুভ শক্তি তৃনমূল কংগ্রেস কে আটকাতে পারবেনা। বিজিপি যতই চেষ্টা করুক বাংলার ক্ষমতা দখল করতে পারবে না ।তাই তিনি যুবসমাজের পাশে এবং ওই ক্লাবের পাশে থাকার আশ্বাস দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.